ঢাকা ছাড়লেন ওয়ালশ

walshস্পোর্টস ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে ১১ দিনের ছুটিতে যাচ্ছেন মাশরাফি-সাকিবরা। তাই এ সময় আপাতত কোন কাজ থাকছে না বাংলাদেশ ক্রিকেট দলের কোচের। সুতরাং তিনদিন আগে ঢাকায় আসলেও ক্রিকেটারদের লম্বা ছুটির ফাঁকে দেশে ফিরে গেছেন যাচ্ছেন সদ্য নিযুক্ত বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। মঙ্গলবার রাত ২.৩০ মিনিটে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দেন।

ওয়ালশের দেশে ফেরা প্রসঙ্গে সাব্বির বলেন, ‘বুধবার দেশে ফিরে কথা থাকলেও মঙ্গলবার রাতের ফ্লাইটেই দেশে ফিরে গেছেন কোর্টনি। ছুটি শেষে আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন তিনি।‘

গত রোববার ঢাকায় পা রাখেন ওয়ালশ। এরপর সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন তিনি। সেখানে পেসারদের বোলিংও দেখেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনও মাশরাফি-রুবেলদের নিয়ে কোচিং শুরু করেননি তিনি। মঙ্গলবার বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচ থাকায় খেলা দেখেই সময় কাটান এ ক্যরিবীয় কিংবদন্তী।

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ