ট্রাম্পের চিকিৎসায় ‘১০ লাখ ডলারের বেশি’ ব্যয়

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে তিন দিন হাসপাতালে থেকেছেন, সেখানে তার পেছনে কত টাকা ব্যয় হয়েছে সে বিষয়ে ‘অনুসন্ধান’ চালানোর কথা জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

প্রভাবশালী এই সংবাদমাধ্যমটি বলছে, ট্রাম্পকে যে ধরনের চিকিৎসা দেয়া হয়েছে এবং যেভাবে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে গেছেন তাতে সব মিলিয়ে কয়েক লাখ ডলারের বেশি ব্যয় হওয়ার কথা।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বেশ কয়েকবার করোনা পরীক্ষা করিয়েছেন, অক্সিজেন নিয়েছেন। পাশাপাশি স্টেরয়েড এবং পরীক্ষামূলক অ্যান্টিবডি ট্রিটমেন্ট গ্রহণ করেছেন।

গার্ডিয়ান আবার বলছে এই খরচ ১০ লাখ ডলারে পৌঁছে যেতে পারে!

গার্ডিয়ান লিখেছে, ‘কভিড-১৯ আক্রান্ত যুক্তরাষ্ট্রের যে কারও হাসপাতালে ভর্তি হলে রোগ ছাপিয়ে চিকিৎসা খরচের বিষয়টি তার ভাবনায় আসে, এ ক্ষেত্রে দেশটিতে একমাত্র ব্যতিক্রম ট্রাম্প।’

কারণ ট্রাম্পকে এই খরচের তেমন কিছুই দিতে হয়নি। সরকারি ইনস্যুরেন্স থেকে ব্যয় বহন করা হয়েছে।

ট্রাম্প যে হাসপাতালে যেতে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য তা একবার ব্যবহারে ৩৯ হাজার ডলার দিতে হয়। ট্রাম্প দুবার ব্যবহার করেছেন, অর্থাৎ এ ক্ষেত্রে তার ব্যয় ৭৮ হাজার ডলার।

এ ছাড়া এক্স রে, সিটি স্ক্যানসহ নানা পরীক্ষার খরচের হিসাব রয়েছে। রয়েছে ট্রাম্পের খাবারের খরচ।

সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের অধ্যাপক ব্রুস ওয়াই লি সব মিলিয়ে মনে করছেন, এই খরচ ১০ লাখ ডলারে বেশিই হবে!

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন