ট্রাকে করে ঢাকায় ছুটছেন গার্মেন্টস শ্রমিকরা

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্পকারখানা রোববার (১ আগস্ট) থেকে খোলার সিদ্ধান্তে ঈদে বাড়ি যাওয়া কর্মজীবী মানুষ বাধ্য হয়ে ঢাকায় ফিরছেন। ট্রাক, কাভার্ডভ্যানসহ যে যেভাবে পারছেন ঢাকায় ছুটছেন। শুধু মহাসড়ক দিয়ে নয় আঞ্চলিক সড়ক দিয়েও ঢাকায় যাচ্ছেন কর্মজীবী মানুষ।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল, পাঁচলিয়া কড্ডার মোড় থেকে বৃষ্টি উপেক্ষা করে পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকায় যেতে দেখা যায় কর্মজীবী মানুষদের। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

হাটিকুমরুল গোলচত্বরে ঢাকাগামী গার্মেন্টসকর্মী রায়হান শেখ জানান, কোরবানিতে বাড়ি এসেছিলাম। রাতে সিদ্ধান্ত হয়েছে রোববার থেকে গার্মেন্টস খুলবে। কোনো বাস চলাচল না করায় বাধ্য হয়ে দ্বিগুণ খরচে ট্রাকে করে ঢাকায় যাচ্ছি।

নারায়গণগঞ্জের পোশাক কারখানায় চাকরি করেন উল্লাপাড়ার ইয়াসমিন নাহার জ্যোতি। তিনি বলেন, গার্মেন্টস খুলছে। বাধ্য হয়েই যেতে হচ্ছে। না গেলে তো চাকরি থাকবে না। রুটি-রুজি বন্ধ হয়ে যাবে।

সোহেল রানা নামের আরেক পোশাক শ্রমিক বলেন, সরকার এ কেমন লকডাউন দিয়েছে, সবই তো খোলা। আবার গার্মেন্টসও খুলে দিচ্ছে। এখন তো যাইতেই হবে। অফিস থেকে বারবার কল দিচ্ছে। ২০০ টাকার ভাড়া ৮০০ টাকা দিয়ে বৃষ্টিতে ভিজে ট্রাকে করে ঢাকায় যাচ্ছি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, পণ্যবাহী ট্রাকে যাত্রী বহন করায় বেশ কয়েকটি ট্রাক আটক করা হয়েছে। হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী বলেন, কলকারখানা খোলার সিদ্ধান্ত হওয়ায় নিজেদের বাঁচাতেই মানুষ ঢাকায় ছুটছে। পুলিশের পক্ষ থেকে যতটুকু সম্ভব নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি সতর্কতা ও স্বাস্থ্যবিধির বিষয়গুলোও নজর দেয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান