টাঙ্গাইলে জোড়া খুনের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দুই শিশু হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে আর্থিক জরিমানাও করেছেন আদালত।

সোমবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল অতিরিক্ত জেলা ও দায়রা জজের দ্বিতীয় আদালতের বিচারক সাউদ হাসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আট আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- মিল্টন (২২), বাহাদুর মিয়া (২২) ও রনি মিয়া (২৫)। অমৃত্যু কারাদণ্ড প্রাপ্তরা হলো- মালেক, শাহিনুর ও জহিরুল। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলো- শামীম, আরিফ ও জাকির।

এদের সবার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর ও ঢাকার সাভারের ধামরাইয়ের বিভিন্ন গ্রামে। এদের মধ্যে আট আসামির উপস্থিতিতে আদালত রায় প্রদান করেন। পলাতক রয়েছেন একজন আসামি।

মামলার বিবরনীতে জানা গেছে, ঢাকার সাভারের ধামরাই বালিয়া ব্র্যাক স্কুলের দুই শিক্ষার্থী শাকিল ও ইমরান ২০১৬ সালের ২৭ জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুরের হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আসে একটি অনুষ্ঠানে দেখার জন্য। সেখান থেকে বিকেলে দুই বন্ধু অপহরণ হয়।

পরবর্তীতে বিকাশের মাধ্যমে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মুক্তিপণ না পাওয়ায় দুইজনকে হত্যা করে মির্জাপুর উপজেলার কামারপাড়া মোড়ভাঙ্গা এলাকার একটি লেবু বাগানে লাশ ফেলে রেখে যায় অপহরণকারীরা। ২০১৬ সালের ২৭ জানুয়ারি বিকেলে লাশ দুটি উদ্ধার করে মির্জাপুর থানা পুলিশ।

পরে নিহত শাকিলের মা জোসনা বেগম বাদী হয়ে অজ্ঞাত উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার এসআই সফিকুল ইসলাম তদন্ত করে মোট ৯ জন আসামির সম্পৃক্ততায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সূত্র : বাংলাদেশ জার্নাল

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন