টাইসন গে’র মেয়ে ট্রিনিটি গুলিতে নিহত

tyson_trinityআন্তর্জাতিক ডেস্ক : অলিম্পিক তারকা মার্কিন দৌড়বিদ টাইসন গে’র ১৫ বছর বয়সী কন্যা ট্রিনিটি গে ক্রসফায়ারে পড়ে মারা গেছে।

যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লেক্সিংটনে একটি ফাস্টফুড রেস্টুরেন্টের গাড়ি পার্কিংয়ে দুটি গাড়ির মধ্যে গোলাগুলির মাঝখানে পড়ে ঘাড়ে গুলিবিদ্ধ হয় ট্রিনিটি।

পরে ট্রিনিটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় টিভি স্টেশন লেক্স-১৮ কে বিষয়টি নিশ্চিত করে টাইসন বলেন, ট্রিনিটি শরৎকালীন ছুটি কাটাতে গত সপ্তাহে সেখানে যায়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

মার্কিন অলিম্পিক স্প্রিন্টার টাইসন গে’র কন্যা ট্রিনিটি গে নিজেও একজন অ্যাথলেট।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক