ঝুলিতে ৩২৩ ইলেক্টোরাল ভোট, প্রেসিডেন্ট হচ্ছেন হিলারিই!

256701_1যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন ডেমোক্রাট পার্টি মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটন! আর এ ব্যাপারে ৯৮.২ শতাংশ নিশ্চয়তা দিয়েছে বিশ্বের খ্যাতনামা অনলাইন পত্রিকা হাফিংটন পোস্ট।

মঙ্গলবার ( ৮ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের দিন ‘হাফপোস্ট প্রেসিডেন্সিয়াল ফোরকাস্ট মডেল’ এর নির্বাচনী হিসাব নিকাশে উঠে এসেছে বিষয়টি।

হাফিংটন পোস্টের এই হিসাব নিকাশে দেখা যাচ্ছে নির্বাচনে জয়ের কোনো আশাই নেই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের।

নিজেদের এই অবস্থানের সমর্থনে হাফিংটন পোস্ট আরও বলছে, নির্বাচনের সর্বশেষ ট্রেন্ডজ অনুযায়ী এবার হিলারির বিজয় খুবই স্বাভাবিক। তবে ট্রাম্পও উল্লেখযোগ্য ইলেক্টোরাল কলেজ ভোটের সমর্থন পাবেন বলে জানিয়েছে অনলাইন পোর্টালটি।

হাফপোস্টের নির্বাচনী পূর্বাভাসে হিলারি পাচ্ছেন ৩২৩ ইলেক্টোরাল ভোট, আর ট্রাম্প পাবেন ২১৫টি।

উৎসঃ   banglanews24

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক