ঝটপট তৈরি ‘মাটন কাঠি রোল’

news-image

নিউজ ডেস্ক : মাটন কিংবা সবজি, এর তৈরি রোলের কমবেশি ভক্ত আমরা সবাই। কিন্তু ভালো লাগলেও স্বাস্থ্যের কথা চিন্তা করে সব সময় বাইরে থেকে কিনে খাওয়া ঠিক নয়। হাজার হোক শরীরের খেয়াল রাখা অবশ্যই উচিত।

তাই বলে মজাদার রোল খাওয়া বাদ দেয়া কি ঠিক? চিন্তা ছেড়ে ঘরেই তৈরি করে ফেলুন মাটন কাঠি রোল। খেতে দারুণ এই রোল তৈরি করাও বেশ সহজ। চলুন তবে জেনে নেয়া যাক মজাদার মাটন কাঠি রোল তৈরির রেসিপিটি-

উপকরণ: হাড় ছাড়া খাসীর মাংস ১ থেকে ২ কেজি, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, গরম মসলা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চামচ, মরিচ গুড়া ১ চামচ, টকদই ৩ টেবিল চামচ, লেবুর রস ৩ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, ডিম ১ টি, রুটি ১ টি, অলিভ অয়েল ১ টেবিল চামচ, চাট মসলা পরিমাণ মতো, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, কাঁচামরিচ কুঁচি ২ টি, ধনেপাতা কুঁচি পরিমাণ মতো।

Image result for মাটন কাঠি রোল

প্রণালী: একটি পাত্রে প্রথমে খাসীর মাংস নিয়ে তাতে একে একে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুড়া, মরিচ গুড়া, গরম মসলা, লেবুর রস এবং টক দই মিশিয়ে মেরিনেট করে নিন। তারপর মেরিনেট করা মাটন কমপক্ষে ২ ঘন্টা ফ্রিজে রাখুন। এবার একটি প্যানে ৩ টেবিল চামচ তেল গরম করে তাতে খাসীর মাংস ১ মিনিট ধরে ভেঁজে নিন। ভাঁজা হয়ে গেলে নামিয়ে নিন।

এবার একটি ফ্ল্যাট প্যানে ৩ টেবিল চামচ তেল গরম করে তাতে একটি রুটি দিয়ে তার উপর একটি ডিম ভেঙ্গে দিন। তারপর অল্প আঁচে ভেঁজে নিন। ভাঁজা হয়ে গেলে রুটি প্যান থেকে নামিয়ে তার উপর ভাঁজা মাটন দিয়ে দিন। এবার মাটনের উপর পেঁয়াজ স্লাইস, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং চাট মসলা দিয়ে রুটি রোল করে নিন। ব্যস তৈরি হয়ে গেল মাটন কাঠি রোল। এবার সস অথবা চাটনি দিয়ে পরিবেশন করুন মজাদার মাটন কাঠি রোল।

এ জাতীয় আরও খবর

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ