জামায়াত-শিবির এই হত্যাকাণ্ড ঘটিয়েছে : নানক

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জামায়াত-শিবির গাইবান্ধা ১ আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার ঘটনা ঘটিয়েছে। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

রবিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিটনের মরদেহ দেখতে গিয়ে তিনি এই কথা বলেন। নানক বলেন, জামায়াত-শিবির জঙ্গিগোষ্ঠী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। লিটন যে এলাকার এমপি তা জামায়াত-শিবিরের ঘাঁটি ছিল। সেই ঘাঁটি ভেঙে জনগণের ভালোবাসা নিয়ে সে এমপি নির্বাচিত হয়েছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে।

রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকসহ দলের আরও বেশকিছু নেতাকর্মী এ সময় তার সঙ্গে ছিলেন। লিটনকে হত্যার খবর পেয়ে নানক ঢাকা থেকে রংপুরে যান। নানক আরও জানান, ময়নাতদন্তের পর রংপুরে লিটনের প্রথম নামাজে জানাজা হবে। রবিবার দুপুরের পর হেলিকপ্টারে করে লিটনের লাশ ঢাকায় নেওয়া হবে। লিটনের লাশ রাতে হিমঘরে রাখা হবে।

সোমবার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সোমবারই লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে আবার জানাজা হবে। পরে তাকে গ্রামেই দাফন করা হবে। উল্লেখ্য, আজ শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে লিটনকে তার বাড়িতে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ জাতীয় আরও খবর

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন

গোপালগঞ্জে এমপির বাড়ি ও থানায় হামলা, আগুন

ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

লালমনিরহাটে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন