জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে অভিহিত না করে একটি সমিতির সঙ্গে তুলনা করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান খোকন তালুকদার।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
খোকন তালুকদার বলেন, জামায়াত দেশের ১৮ কোটি মানুষের জন্য কাজ করে না বলে তিনি মনে করেন। তাঁর দাবি, দলটির কার্যক্রম মূলত নিজেদের কর্মী-সমর্থকদের ঘিরেই পরিচালিত হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যেও এমন ধারণা রয়েছে যে জামায়াতের কর্মী না হলে কেউ তাদের কাছ থেকে সহায়তা পান না।
এদিন কালকিনি উপজেলার ২৩টি পূজামণ্ডপ পরিদর্শনের সময় সেখানকার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা বলেন সংসদ সদস্য। তিনি জানান, স্থানীয় প্রশাসন পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। জনপ্রতিনিধিরাও সরেজমিনে মণ্ডপগুলো পরিদর্শন করে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের পাশে পেয়ে সন্তোষ প্রকাশ করছেন। উপজেলার প্রতিটি মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শনের কার্যক্রম ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে।
এ সময় কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী