জলদস্যুদের হাঙ্গর দিয়ে খাওয়ানোর প্রস্তাব

 

 

আন্তর্জাতিক ডেস্ক :ওবামাকে পতিতাপুত্র ও বান কি মুনকে আহাম্মক বলে গালি এবং চরমপন্থি আবু সায়াফ গ্রুপকে কাঁচা খেয়ে ফেলার হুমকি দেয়ার পর ফিলিপাইনের বাকপটু প্রেসিডেন্ট দুতার্তে জলদস্যুদের হাঙ্গর দিয়ে খাওয়ানোর প্রস্তাব দিয়েছেন।ইন্দোনেশিয়া থেকে ফিরে শুক্রবার সফর সম্বন্ধে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেসিডেন্ট দুতার্তে একথা বলেন।

f8-34_50550

তিনি জানান, সফরকালে ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট উইদোদোর সঙ্গে তার বৈঠক হয়। এ সময় তিনি প্রেসিডেন্ট উইদোদোকে বলেছেন, ইন্দোনেশিয়ান নৌবাহিনী জলদস্যুদের তাড়া করে প্রয়োজনে ফিলিপাইনের সীমানায় ঢুকে পড়তে পারবে।উল্লেখ্য, ইন্দোনেশিয়া থেকে কয়লাবাহী জাহাজ ফিলিপাইন যাওয়ার পথে চরমপন্থি আবু সায়াফ গ্রুপের দস্যুরা দক্ষিণ চীন সাগরে জাহাজে লুটপাট চালায় এবং নাবিকদের অপহরণ করে বলে অভিযোগ রয়েছে।

 

দুতার্তে বলেন, আমি বলেছি দস্যুদের নাগালে পাওয়ামাত্রই যেন উড়িয়ে দেয়া হয়। আর যদি আশপাশে হাঙ্গর থাকে তাহলে ওদের হাঙ্গরকে খাওয়ানো যেতে পারে।ওবামাকে গালি দেয়া প্রসঙ্গে ‘ভুল’ রিপোর্টের জন্য তিনি সাংবাদিকদের ওপর রেগে আছেন কিনা জানতে চাইলে দুতার্তে বলেন, যদি আমি ভুল করি তাহলে আমাকে আক্রমণ ও সমালোচনা করতে দ্বিধা করবেন না। জনগণের সেবা করা যেমন আমার দায়িত্ব, তেমনি এটাও দেশের প্রতি আপনাদের দায়িত্ব।

মিডিয়ার প্রতি কোনো ক্ষোভ নেই উল্লেখ করে তিনি বলেন, কারো প্রতি ক্ষুব্ধ হওয়ার অধিকার আমার নেই, বরং প্রশ্ন করাটাই আপনাদের দায়িত্ব। কেউ কোনো ভুল করলেও তার যদি অসৎ উদ্দেশ্য না থাকে, তাহলে আমি কিছু মনে করি না।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক