ছাত্রলীগ নেতার ‘প্যান্ট চুরি’ সিসিটিভিতে ধরা

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলা ছাত্রলীগের এক নেতা দোকান থেকে প্যান্ট চুরি করার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়েছে। এ ঘটনায় ৩২০ টাকা জরিমানাও গুনতে হয়েছে ওই ছাত্রলীগ নেতাকে।

শনিবার তানোরের গোল্লাপাড়া বাজারের প্রদিপ সুপার মার্কেটে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত মিজানুর রহমান ওরফে জুয়েল রানা রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

জুয়েল রানা ওই মার্কেটের পোশাক ব্যবসায়ী প্রসেনজিতের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় একটি প্যান্ট চুরি করেন। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

যোগাযোগ করা হলে প্রসেনজিৎ বলেন, শনিবার বিকেলে চুরির ঘটনাটি ঘটে। তখন আমি দোকানে ছিলাম না। ফিরে এসে প্যান্টটা দেখতে না পেয়ে দোকানে থাকা ছোটভাইকে জিজ্ঞেস করলে, সে উত্তর দিতে পারেনি।

তিনি বলেন, তবে পাশের একটি দোকানে সিসিটিভির ফুটেজ দেখে চুরির ঘটনাটি বুঝতে পারি এবং জুয়েল রানাকে শনাক্ত করা হয়।

প্রসেনজিৎ বলেন, পরে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি আমাকে বলেন ‘আমি নিজেই বিষয়টি আপনাকে বলব বলে মনে করছিলাম। কিন্তু আপনিই ফোন দিলেন।’ পরে জুয়েল রানা মার্কেটে এসে বাজার বণিক সমিতির সভাপতি ও সম্পাদকের উপস্থিতিতে ৩২০ টাকা জরিমানা দেন।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা জুয়েল রানা চুরির কথা অস্বীকার করেন। তার দাবি, সেদিন সন্ধ্যায় মার্কেটের পেছনে কেউ একজন তাকে পানের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ান। এরপর তার নেশা ধরে যায়। তিনি আর কথা বলতে পারছিলেন না। তাই দোকানে কিছু না বলেই, প্যান্টটা নিয়ে চলে আসেন। ওই প্যান্ট পরে দোকানে গিয়ে মূল্য পরিশোধ করেছেন বলে জানান তিনি।

তবে সিসিটিভি ফুটেজে তাকে অসুস্থ নয়, বরং স্বাভাবিকভাবে হেঁটে যেতে দেখা গেছে তাকে।

এ বিষয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ বলেন, ‘ঘটনাটি শুনেছি। ব্যবসায়ী বা বাজার কমিটির দিক থেকে অভিযোগ পেলে জুয়েলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান