চলতি সপ্তাহে হরতালে বিরতি বিএনপির

HARTAL BNPচলতি সপ্তাহে বিরোধী জোট হরতাল দিচ্ছে না। আজ মঙ্গলবার চলমান রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে বিরোধী দল। সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবভনে বৈঠকের কথা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার সশস্ত্রবাহিনী দিবস ছাড়াও ২০ নভেম্বর বুধবার দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জš§বার্ষিকী পালন করবে বিএনপি। তাছাড়া বর্তমানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা সফর করছেন। এসব দিক বিবেচনা করে বিএনপি হরতাল কর্মসূচি থেকে বিরত থাকছে।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে গত ২৫ অক্টোবর থেকে এ পর্যন্ত প্রতি সপ্তাহে ৩ দফায় হরতাল পালন করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। এ দাবিতে কঠোর কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিলেও সার্বিক পরিস্থিতিতে এই সপ্তাহে হরতালের মতো কর্মসূচির সম্ভাবনা নেই বললেই বলে জানিয়েছে দলীয় সূত্র।

বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এএসএম সালেহ আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে বিরোধীদলীয় নেতা সাক্ষাৎ করবেন। এতে সর্বোচ্চ ২০ সদস্যের একটি প্রতিনিধি দল থাকবে। চলতি সপ্তাহে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সফরের কারণে গত রোববার ও সোমবার হরতাল কর্মসূচি থেকে বিরত ছিল বিরোধী জোট।

 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী