চট্টগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– কক্সবাজারের রামুর সেনোয়ারা বেগম (১৯) ও চকরিয়া উপজেলার বাসিন্দা রিনা আক্তার (২২)।

হাইওয়ে পুলিশের দোহাজারী থানার এএসআই আদম আলী জানান, ট্রাকটি চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের জন্য পাথর নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী মার্সা পরিবহনের একটি বাস ওভারটেক করে যাওয়ার সময় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে বাসের পেছনের আসনে থাকা দুই নারী ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন