ঘরের মাঠে রিয়ালের কষ্টার্জিত জয়

 

 
স্পোর্টস ডেস্ক :সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ও সেল্টা ভিগোর ম্যাচে প্রথমার্ধে কোনো গোলই হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০ মিনিট থেকে ৮১ মিনিটের মধ্যে তিনটি গোল হয়। যার দুটি করেছে রিয়াল। একটি সেল্টা ভিগো। ফল রিয়াল ২-১ ব্যবধানে জয়ী।এ জয়ের ফলে ২ ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

Real_Win1472354383

শনিবার দিবাগত রাতে ঘরের মাঠে প্রথম গোলের দেখা পেতে ৬০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে। এ সময় আলভারো মোরাতার বাম পায়ের শট সেল্টা ভিগোর গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে আশ্রয় নেয় (১-০)। অবশ্য বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা।

৬৭ মিনিটে সেল্টা ভিগোর ফাবিয়ান ওরেলানা গোল করে ম্যাচে সমতা ফেরান (১-১)। এই সমতা বিরাজ করে ৮০ মিনিট পর্যন্ত। ৮১ মিনিটের মাথায় লুকাস ভাসকোজের বাড়িয়ে দেওয়া বল ডান পায়ের শটে নিশানা ভেদ করেন টনি ক্রুস।ফলে আবারো এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এবার অবশ্য আর রিয়ালকে ছুঁতে পারেনি সেল্টা ভিগো। ফলে ২-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ