গর্ভপাতে সমর্থন দিয়ে ট্রাম্পের সমালোচনায় হিলারি

hhhhhhhhhhআন্তর্জাতিক ডেস্ক : গর্ভপাত পুরোপুরিই একজন মায়ের সিদ্ধান্ত এবং একান্ত ব্যক্তিগত অধিকার বলে মন্তব্য করেন হিলারি ক্লিনটন। ট্রাম্পের সঙ্গে শেষ বিতর্কে গর্ভপাত আইন নিয়ে প্রশ্নে ট্রাম্পের কথার জবাবে তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে গর্ভপাতের বিরুদ্ধে অবস্থান নেবেন। গর্ভপাত না করার বিষয়ে বিভিন্ন আদালতের দেয়া রায়গুলো টিকে থাকবে বলেই মনে করেন ট্রাম্প। খবর বিবিসির।

ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে হিলারি বলেন, ট্রাম্প এর আগে বলেছে, গর্ভপাতের জন্য নারীর শাস্তি হওয়া উচিত। তিনি আসলে কোন যুগে বাস করছেন আমি জানি না। আমরা অনেক দূর এগিয়ে গেছি। এখন আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।

অপরদিকে, ট্রাম্প হিলারির সমালোচনায় বলেন, একজন মায়ের গর্ভ থেকে তার সন্তানকে টেনে হিঁচড়ে বের করে ফেলাকে হিলারি সমর্থন করতে পারেন। কিন্তু আমি পারি না।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তৃতীয় বিতর্ক শুরু হয়েছে লাস ভেগাসের নেভাগা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে। সঞ্চালকের দায়িত্ব পালন করছেন ফক্স নিউজ সানডের উপস্থাপক ক্রিস ওয়ালেস।

এদিন, বিতর্ক শুরু হয়েছে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ নিয়ে। সুপ্রিম কোর্টকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে হিলারি ক্লিনটন বলেন, সুপ্রিম কোর্ট একটি কেন্দ্রীয় বিষয়, এবং আদালতকে সাধারণ মানুষের পাশে থাকতে হবে, ক্ষমতাধর কর্পোরেটদের স্বার্থ রক্ষা করতে আদালত নয়।

অস্ত্র নিয়ন্ত্রণ ইস্যুতে ট্রাম্প টেনে আনলেন শিকাগোর প্রসঙ্গ। বললেন, এখানে অস্ত্র নিয়ন্ত্রণের পরেও সন্ত্রাস, সহিংসতা কমেনি। তবে বাস্তবতা হচ্ছে শিকাগোর এই সহিংসতায় জড়িতরা পাশের ইন্ডিয়ানা থেকে অস্ত্র কিনে আনছেন, যেখানে অস্ত্র নিয়ন্ত্রিত নয়।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক