খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

images (1)

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর একটি শুভেচ্ছা কার্ড রোববার খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। 



প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী বাংলানিউজকে এ কথা জানিয়েছেন। 



তিনি জানান, বিকেল সোয়া চারটার দিকে প্রধানমন্ত্রীর প্রোটোকল কর্মকর্তা শেখ আক্তার হোসেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডটি পৌঁছে দেন। খালেদা জিয়ার একান্ত সহকারী শিমুল বিশ্বাস শুভেচ্ছা কার্ডটি গ্রহণ করেন বলেও জানান তিনি। 



এর আগে শনিবার খালেদা জিয়ার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছাবার্তা পাঠানো হয়। 



ওই দিন সকাল ১১ টায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে পাঠানো হয় ঈদকার্ডটি। 



খালেদা জিয়ার পক্ষে সেটি পৌঁছে দেন বিএনপির দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি এবং আসাদুল করিম শাহীন।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী