‘খালেদা জিয়াকে বিদেশে নিতে ফের আবেদন চাওয়া অমানবিক’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর আবেদন অনেকে আগেই করা হয়েছে। তাই এ বিষয়ে নতুন করে আবেদন চাওয়া অমানবিক বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে নিজের চেম্বারে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

কায়সার কামাল বলেন, ‘মেডিকেল বোর্ড এবং চিকিৎসকরা বলেছেন যে, খালেদা জিয়া যে সমস্যায় ভুগছেন সে চিকিৎসা দেশে সম্ভব নয়। তাই খালেদা জিয়ার চিকিৎসা দেশের বাইরে করাতে হবে এটা আবেদন করার ওপর নির্ভর করছে না। এটা এখন তার শারীরিক অবস্থা, সময় ও জনগণের দাবি। তার জীবন রক্ষার জন্য সু-চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

তিনি বলেন, ‘১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি ঘোষণা আছে। সেখানে বলা আছে, যদি কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হয়, তখন সে দেশের সরকারের দায়িত্ব তাকে বিদেশে পাঠানো। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্স নাভালিনকে জার্মানি পাঠানো হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক আইনের পাশাপাশি বাংলাদেশ সংবিধানের ১৫ এবং ৩২ অনুযায়ী খালেদা জিয়া বিদেশে চিকিৎসায় যেতে পারবেন।’

এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক জানান, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত তার কাছে কোনো আবেদন আসেনি। আবেদন করলে বিষয়টি বিবেচনায় রাখা হবে বলেও জানান তিনি।

তিনি জানান, খালেদা জিয়া কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পরও তার দণ্ডাদেশ স্থগিত রেখে এভার কেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায়। সেক্ষেত্রে তারা (বিএনপি) আবেদন করার পর বিষয়টি দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান