ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে চার্জশিট দাখিল

news-image

আদালত প্রতিবেদক : ‎বিয়ের প্রলোভন দেখিয়ে রাজধানীর গুলশানের একটি হোটেলে এক তরুণী ধর্ষণের মামলায় ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

‎‎মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. সামিউল ইসলাম গত ৩০ নভেম্বর আদালতে এ চার্জশিট দাখিল করেছে। যা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জানা গেছে।

‎‎তোফায়েল আহমেদ রায়হান পেস বোলিং অলরাউন্ডার। তিনি বাংলাদেশের ‘এ’ দলের খেলোয়াড়।

‎‎চার্জশিটে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি তোফায়েল একাধিকবার ভূক্তভোগী তরুণীকে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করেছেন। ‎‎আগামী ৩০ ডিসেম্বর মামলার চার্জশিট আদালতে উপস্থাপন করা হবে।

‎‎মামলার বিবরণ থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে তোফায়েলের সঙ্গে ভুক্তভোগী তরুণীর ফেসবুকে পরিচয় হয়। এরপর থেকে তারা ফেসবুক ম্যাসেঞ্জারে কথা বলতেন। এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে তোফায়েল ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। তবে তরুণী রাজি না হলে তাকে বিয়ের জন্য ফুঁসলিয়ে প্রেমের প্রস্তাবে রাজি করেন।

এক পর্যায়ে গত ৩১ জানুয়ারি তাকে স্ত্রী পরিচয়ে গুলশানের একটি হোটেলে নিয়ে যায়। সেখানে নিয়ে তোফায়েল তাকে ধর্ষণ করেন। তখন তাকে অল্প কিছু দিনের মধ্যে বিয়ে করবেন বলে আশ্বস্ত করেন।পরবর্তীতে বিভিন্ন সময়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। ওই তরুণী তাকে বিয়ের কথা বললে তোফায়েল বিয়ে করতে অস্বীকৃতি জানান।

‎এ ঘটনায় গত বছর ১ অগাস্ট ওই তরুণী বাদী হয়ে গুলশান থানায় ধর্ষণ মামলা করেন।

‎মামলার পর গত ২৪ সেপ্টেম্বর আসামি তোফায়েলকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। তবে জামিনের মেয়াদ শেষ হলেও তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেননি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান