কোপায় গোল্ডেন বুট লাওতারোর, বল রদ্রিগেজের

news-image

স্পোর্টস ডেস্ক : কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। এতে উরুগুয়েকে ছাপিয়ে রেকর্ড ১৬ বার মহাদেশীয় এই শিরোপা জিতল আলবিসেলেস্তরা। এতে ২০২১ সালে কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপের পর ফের কোপা আমেরিকা জিতে ত্রিমুকুট জেতা দ্বিতীয় দল হল আর্জেন্টিনা।

কোপার এবারের আসরে পার্শ্বচরিত্র হয়েই কাটালেন লিওনেল মেসি। বরং এবারের শিরোপা জয়ের বড় অবদান লাওতারো মার্টিনেজ আর এমি মার্টিনেজের। টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে দারুণ অবদান রেখেছেন লাওতারো মার্টিনেজ। ইন্টার মিলানের অধিনায়ক ৬ ম্যাচে ৫ গোল করে জিতে নিয়েছেন এবারের আসরের গোল্ডেন বুট।

টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচেই গোল করেছেন লাওতারো। উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে ১ গোল করেছেন তিনি। এই ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ২-০ গোলে। নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে একমাত্র গোলটি করেন লাওতারো। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে দুটি গোলই করেন লাওতারো। আজ ফাইনালে তারই একমাত্র গোলে জয় পায় আর্জেন্টিনা।

আর্জেন্টিনার ফের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দারুণ অবদান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজেরও। কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমি কোপা আমেরিকায়ও পেলেন সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস। আসরে আর্জেন্টিনার খেলা ছয় ম্যাচের পাঁচটিতেই গোল হজম করেননি মার্টিনেজ।

এছাড়া আসর জুড়ে দারুণ ফুটবল উপহার দিয়ে কলম্বিয়ার মিডফিল্ডার হামেস রদ্রিগেজ হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। টুর্নামেন্টে সর্বোচ্চ ছয়টি অ্যাসিষ্ট করেন রদ্রিগেজ। ২০১১ সালের পরিসংখ্যান রাখা শুরুর পর কোপার ইতিহাসে এটাই এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড। ফাইনালে সাফল্য না পেলেও ৩৩ বছর বয়সী এই তারকাকে দেওয়া হয়েছে গোল্ডেন বল।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান