কেড়ির বড়ি খেয়ে সাত মাসের অন্তঃসত্বা রুজিনার আত্মহত্যা

download (56)নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামে কেড়ির বড়ি খেয়ে ৬ সন্তানের জননীর আত্মহত্যার সপ্তাহ না পেরুতেই আবারো একইকায়দায় প্রান বিসর্জন দিলেন দুই সন্তানের জননী রুজিনা আক্তার। পারিবারিক কলহের কারনে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে এলাকাবাসী সুত্রে জানাগেছে। সুত্র জানায়, উপজেলার ইব্রাহিমপুর গ্রামের (বাশবাজার সংলগ্ন) সৌকত মিয়ার পুত্রবধূ রুজিনা আক্তার পারিবারিক কলহে অভিমান করে শুক্রবার (৫ আগষ্ট) দুপুওে সবার অলক্ষে কেড়ির বড়ি খায় । পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে যাবার পথে সে মারা যায়। তার স্বামীর নাম রুবেল মিয়া।পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে নবীনগর থানা সুত্র জানিয়েছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ পিপিএম ‘নবীনগর টুয়েন্টি ফোর ডটকম’কে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। উল্যেক্ষ, রুজিনা আক্তার সাত মাসের অন্তঃসত্বা ছিল।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০