কালোগ্লাসের গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু

black-glass-car_53414ডেস্ক রির্পোট : রাজধানীতে কালোগ্লাসের গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সার্জেন্টরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রোববার সকাল থেকে এ অভিযান শুরু করেছেন তারা।জানা গেছে, রোবাবর সকাল থেকে রাজধানীর ফার্মগেট, মগবাজার, শাহবাগ, পল্টন, রামপুরা, নিউমার্কেট, মিরপুরসহ রাজধানীর প্রতিটি রাস্তায় ট্রাফিক পুলিশ এ অভিযান চালাচ্ছে।এ প্রসঙ্গে এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান, নোটিশ দেওয়ার পরও যারা গাড়িতে স্বচ্ছ কাচ ব্যবহার করছেন না, আমরা তাদের বিরুদ্ধে এ অভিযান শুরু করেছি।

অনেক ক্ষেত্রে দেখা গেছে, কালোগ্লাসের গাড়ি আটক করে পরে লাগানো গ্লাসের কালো আবরণটি তুলে মামলার কাগজপত্রের সঙ্গে যুক্ত করে দিচ্ছেন। তবে যে গাড়িগুলোতে নির্মাণের সময়ই কালোগ্লাস লাগানো হয়েছে সেসব গাড়ির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।



উল্লেখ্য, সম্প্রতি দেশে অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় কালোগ্লাসের গাড়িগুলোকে ১০ মের মধ্যে সাদা করার পরামর্শ দেয়। একই সঙ্গে যারা এই নির্দেশ মানবেনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী