কারাগারে আগুন লেগে নিহত ২৩

_91027182_ethiopiaprisonআন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ার একটি কারাগারে অগ্নিকাণ্ডে অন্তত ২৩ বন্দি নিহত হয়েছেন। শনিবার সকালে দেশটির রাজধানী আদ্দিস আবাবার কিলিনতো কারাগারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরকারি বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে ২১ জন পদদলিত হওয়ার পর দমবন্ধ হয়ে মারা যান ও অপর দুজন কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে নিহত হন।

স্থানীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, কারারক্ষীরা কয়েদিদের গুলি করে মেরেছেন। কারাবন্দিদের জেল ভাঙার উদ্যোগের জেরে ইচ্ছা করে কারাগারে আগুন লাগিয়ে দেয়া হয়েছে, এমন খবরও প্রকাশিত হয়েছে।

আগুন লাগার পর সেখান থেকে ধারাবাহিক গুলিবর্ষণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ওই কারাগারে সরকারবিরোধী প্রতিবাদকারীরা বন্দি ছিলেন।আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক