কসবায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

banduk-juddo_15667আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রহিজ মিয়া (৪৮) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ সদস্য আহত হয়েছেন। সোমবার (২৩ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহাম্মেদ আমাদের কে বিষয়টি জানান। নিহত রহিজ মিয়া পাশের আখাউড়া থানার মনিয়ন্দ ইউনিয়নের পাথারিয়াটেক গ্রামের মৃত সওদাগর আলী ফকিরের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চারটি কার্তুজ, একশ’ বোতল মদ, ১৫ কেজি গাঁজা ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০