কসবায় নববধু পাপিয়াকে যৌতুকের জন্য হত্যা

1471692643848নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িযার কসবায় নব বধু পাপিয়া বেগম (১৯)কে যৌতুকের জন্য হত্যা করেছে বলে নিহতর পরিবার স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ বিচার দাবী জানিয়েছেন।

উপজেলা সদর তেতৈয়া গ্রামের খলিলুর রহমানের কন্যা পাপিয়া বেগমকে (১৯) কে গত ৪মাস পূর্বে একই উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাড়াই গ্রামের আরু মিয়ার ছেলে আমিনুল ইসলাম মালু (২৮)এর সাথে বিবাহ প্রদান করা হয়। বিবাহর পর থেকে যৌতুক হিসেবে ৫ লাখ টাকা আনার জন্য নব বধু পাপিয়া বেগমকে স্বামী আনিুল ইসলাম মালু প্রতিনিয়ত নির্যাতন করতে থাকে। গরীব বাবার কাছ থেকে পাপিয়া যৌতুকের টাকা এনে না দিতে পারায় গত ৭ আগষ্ট পাপিয়াকে হত্যা করে লাশ ফেলে দিয়ে স্বামী-ভাসুর,দেবর,ননদ পালিয়ে যায়।

কসবা থানা পুলিশ সংবাদ পেয়ে পাপিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ব্যাপারে নিহত পাপিয়ার মা রোজিনা বেগম বাদী হয়ে পাপিয়ার স্বামী আমিনুল ইসলাম মালু,বড় জা রত্না সহ ৪জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

পুলিশ এই পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি বলে জানিয়েছেন মামলার বাদী রোজিনা। নব বধু পাপিয়া বেগমের হত্যার বিচারসহ আসামীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন নিহতর পরিবার ।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০