কলকাতা বিমানবন্দরে বোমা আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক :কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্ক। এর ফলে সরিয়ে নেয়া হয়েছে যাত্রীদের। বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভারতের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণে এ খবর দেয়া হয়েছে।

32252_kolkata-airport

এতে বলা হয়েছে, আজ মঙ্গলবার সকালে এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই-৭২৯ তে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আরোহীরা সন্ত্রস্ত হয়ে পড়েন। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টায় বিমানবন্দর কর্তৃপক্ষ হুমকি সম্বলিত একটি ফোন কল পায়। এতে সতর্ক করে বলা হয়, কলকাতা থেকে গোয়াহাটিগামী এয়ার ইন্ডিয়ার বিমানটিতে বোমা পাতা আছে। সঙ্গে সঙ্গে নিরাপত্তামুলক পদক্ষেপ নেয়া হয়। বিমান থেকে দ্রুত নামিয়ে নেয়া হয় সব আরোহীকে। সিআইএসএফ শুরু করে তল্লাশি অভিযান। এক পর্যায়ে বিমানটিকে নিয়ে যাওয়া হয় পুরোপুরি ফাঁকা একটি স্থানে। সেখানে তল্লাশি চালানো হতে থাকে। ওদিকে বিধাননগর সিটি পুলিশ ওই ফোনকলকারীকে সনাক্ত করতে পেয়েছে। তিনি একজন নারী। তার বসবাস কলকাতার রাজারহাটে।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক