কর্মসূচী বিএনপির, পালন করছে আওয়ামী লীগ

lati pataka১৮ দলীয় জোটের কর্মসূচী ‘মার্চ ফর ডেমোক্রেসি’ পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার সকাল থেকে লাঠি-পতাকা, হকিস্টিক, ক্রিকেট স্ট্যাম্পসহ বিভিন্ন সরঞ্জাম গোটা রাজধানী দখলে নিয়ে মাঠে নামেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

শনিবার মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে বলা হয়, যারা মাঠ দখলে রাখতে পারবেন, তাদের পুরস্কৃত করা হবে। আর যারা পারবেন না, তাদের কমিটি বিলুপ্ত করা হবে।

রাজধানীর প্রবেশ পথসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সতর্ক পাহারা বসিয়েছেন তারা। যৌথবাহিনীর পাশাপাশি অবস্থান করছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে মহানগর আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সম্মিলিত আওয়ামী সমর্থক জোটসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সহস্রাধিক নেতাকর্মীকে অবস্থান করতে দেখা গেছে। তাদের অনেকের হাতে বাঁশের লাঠি, ক্রিকেট স্ট্যাম্পসহ জাতীয় পতাকা দেখা গেছে।

রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউ ও আশপাশ এলাকায় লাঠি ও পতাকা হাতে মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রাজধানীর গাবতলীতে মিছিল ও সমাবেশ করে যুবলীগ উত্তর। মিরপুর ১০, মিরপুর ১, শেওড়াপাড়া, কারওয়ান বাজার ঘুরে এ সব এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাহারা দিতে দেখা গেছে। তারা এ সব এলাকায় লাঠি-পতাকা হাতে মিছিলও করেন।

এছাড়া রাজধানীর বিমানবন্দর, উত্তরা-আবদুল্লাপুর, খিলগাঁও, বাবুবাজার, সদরঘাট, যাত্রাবাড়ী, ডেমরাসহ রাজধানীর প্রবেশপথ ও বিভিন্ন স্থানে পাহারা বসিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এ বিষয়ে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আমরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও গণতন্ত্র রক্ষায় লাঠিহাতে মাঠে নেমেছি। শনিবার থেকেই আমাদের এ অবস্থান।

বিরোধীদলীয় নেতার সমালোচনা করে মায়া বলেন, খালেদা জিয়ার ডাকে মানুষ আর রাস্তায় নামে না। তার ক্ষমতা শেষ। এখন আর তার রাজনীতি করা সম্ভব না। রাজনীতি থেকে অবসর নিয়ে তার ‘আল্লাহ-বিল্লা’ করা উচিত।

এর আগে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুলিশের পাশাপাশি মাঠে থেকে বিএনপি-জামায়াতকে মোকাবেলা করতে কড়া নির্দেশনা দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী