করোনা মহামারিতে বিশ্বে ক্ষুধার্ত মানুষ বেড়েছে ১৩ কোটি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারিতে আয় রোজগার কমে যাওয়ায় গোট বিশ্বে নতুন করে ১৩ কোটি ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েছে। এতে বিশ্বে এখন মোট ক্ষুধার্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ কোটি।

আজ শুক্রবার বার্লিনে কৃষিমন্ত্রীদের কনফারেন্স এসব তথ্য জানানো হয়। অনলাইনে অনুষ্ঠিত কনফারেন্সে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকসহ একটি প্রতিনিধি দল যোগ দেন।

জার্মান সরকারের আয়োজনে পাঁচ দিনব্যাপী (১৮-২২ জানুয়ারি) ১৩তম ‘গ্লোবাল ফোরাম ফর ফুড অ্যান্ড এগ্রিকালচার (জিএফএফএ)’ শেষ হয়েছে আজ। ‘মহামারি এবং জলবায়ু পরিবর্তনের এই সময়ে কীভাবে বিশ্বকে খাওয়ানো যায়’ শিরোনামে কৃষি-খাদ্য বিষয়ক বিশ্বের অন্যতম বৃহৎ এ সম্মেলনে ৯০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করেছে। গত পাঁচ দিনে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিবৃন্দ একটি ‘যৌথ ইশতেহার (কমিউনিক)’ প্রস্তুত করেছে।
‘কৃষিমন্ত্রীদের কনফারেন্সে’ তিনটি বিষয়কে এবারের যৌথ ইশতেহারে গুরুত্ব দিয়ে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রথমটি হচ্ছে কভিড-১৯ মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

এ সময় জার্মান কৃষিমন্ত্রী জুলিয়া ক্লোকনার জানান, কোভিড-১৯ সংক্রমণ শুরু আগেই বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ছিল ৬৯ কোটি (৬৯০ মিলিয়ন)। শতকরা হিসেবে যা বিশ্বজনসংখ্যার প্রায় ৯ ভাগ। করোনাকালে খাদ্য সরবরাহ ও বাজার স্থিতিশীল থাকলেও অর্থনৈতিক স্থবিরতায় বেকারত্ব ও আয় হারিয়ে এ সংখ্যা আরও বেড়েছে। বিদ্যমান এই বিশাল ক্ষুধার্ত মানুষের সাথে গত এক বছরে আরো ১৩ কোটি ক্ষুধার্তমুখ নতুন করে যুক্ত হয়েছে। এ ছাড়া ২০২০ সালে পাঁচ বছরের নিচের আরও ৭০ লাখ শিশু ‘চরম অপুষ্টির’ শিকার হয়েছে।

 

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন