করোনায় আরও ৩৭ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে মোট ছয় হাজার ৫২৪ জনের মৃত্যু হলো। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার ২৯২ জন। এখন পর্যন্ত চার লাখ ৫৬ হাজার ৪৩৮ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২৭৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন লাখ ৭১ হাজার ৪৫৩ জন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪৯৪টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৭ লাখ ১৩ হাজার ২০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৩ দশমিক ৪৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৬ দশমিক ৮২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮১ দশমিক ৩৮ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৩ শতাংশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন