করোনাকালে শহর-গ্রাম যাতায়াত করেন সাড়ে ৬ কোটি মোবাইল গ্রাহক

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারীকালে সারা দেশে সাড়ে ছয় কোটির বেশি মোবাইল গ্রাহক শহর থেকে গ্রামে এবং গ্রাম থেকে শহরে যাতায়াত করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ-অ্যামটব জানিয়েছে।

বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন অ্যামটবের নেতারা।

এক প্রশ্নের জবাবে অ্যামটব মহাসচিব এসএম ফরহাদ বলেন, ‘আমাদের হিসাবে ৪০ শতাংশ গ্রাহক এ ধরনের মুভমেন্ট করেছেন।’

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে গত মার্চ নাগাদ দেশের চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা দেশের মোট জনসংখ্যার কাছাকাছি গিয়ে সাড়ে ১৬ কোটি ছাড়িয়ে যায়।

এ হিসাবে মহামারীকালে ৬ কোটি ৪০ লাখের বেশি মোবাইল সিমের গ্রাহক শহর থেকে গ্রাম বা গ্রাম থেকে শহরে বিভিন্ন দূরত্বে যাতায়াত করেছেন। কোনো ব্যক্তি একাধিক মোবাইল সিম ব্যবহার করলে তার সবগুলোই এই হিসাবে এসেছে।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব অফিস-আদালত বন্ধ ঘোষণা করে। সেই সঙ্গে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়।

করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি সময় সারা দেশে লকডাউন জারি রাখার পর ৩১ মে থেকে বেশিরভাগ বিধিনিষেধ তুলে নেয় সরকার। স্বাস্থ্যবিধি মেনে গণপরিহন চলাচলও শুরু হয়।

সরকারি হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল নাগাদ দেশে ৯৪ হাজার ৪৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ২৬২ জন।

গত কয়েক দিন করোনা সংক্রমণ ব্যাপক হারে বাড়তে থাকায় গোটা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে নতুন করে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন