কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

বুধবার গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফাতেমা নজীব এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. ফরহাদ হোসেন (৪৬) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পিপড়াসিট এলাকার মনসুর আলীর ছেলে।

স্পেশাল পিপি মো. ফজলুল কাদের বলেন, “১৯ বছর বয়সী ধর্ষিতা ফরহাদের ঔরসজাত সন্তান।

“অর্থদণ্ডের টাকা আসামির সম্পদ থেকে আদায় করে ক্ষতিগ্রস্তকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।”

 

 

তিনি জানান, ফরহাদ তার ১৯ বছর বয়সী মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে একই ঘরে থাকতেন।

 

গত বছরের ২০ মার্চ ফরহাদের দ্বিতীয় স্ত্রী রুমানা বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা করেন।

তার অভিযোগ নিজের মেয়েকে ৩দিন ধর্ষণ করেছেন ফরহাদ। মামলার দিনই ফরহাদকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে ফরহাদ আদালতে ১৬৪ ধারায় স্বাকারোক্তিমূলক জবানবন্দি দেন।

কালিয়াকৈর থানার এসআই সানোয়ার জাহান তদন্ত করে গত ২৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন।

এ মামলায় সাতজন স্বাক্ষ্য দেয়।

রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি মো. ফজলুল কাদের ও আসামী পক্ষে মো. ইসমাইল হোসেন মামলাটি পরিচালনা করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী