এবার বেলুনে করে ভারতকে হুমকি দিলো পাকিস্তান

6আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নিরাপত্তা বাহিনী ও ভারতীয় নারীদের কটাক্ষ করে বেলুন উড়ে গিয়ে পড়ছে পাঞ্জাব সীমান্ত এলাকার ফিরোজপুর, পাঠানকোট ও অমৃতস্বরে। শরিবার বিএসএফ কর্মকর্তারা প্রায় ৩৫-৪০টি বেলুন পান। পাকিস্তান থেকে কাঁটাতারের ওপর দিয়ে উড়ে এসে ওই সব এলাকায় পড়ে বেলুনগুলো।

কিস্তু বেলুনগুলো কে ছাড়ছে তা এখনও বুঝা যাচ্ছে না। ধারনা করা হচ্ছে পাকিস্তানের সাধারণ জনগণই তা পাঠাচ্ছে।

প্রধানমন্ত্রী মোদিকে চ্যালেঞ্জ করে একটি বেলুনে সংযুক্ত কাগজে লেখা হয়েছে, ‘পাকিস্তান সেনাবাহিনীর বীরত্ব পরখ করে দেখ।’ উসকানিমূলক এ কথার পাশাপাশি আরেকটি বেলুনে সংযুক্ত কাগজে লেখা হয়েছে, ‘মোদি শোন, আইয়ুবের সেই তলোয়ার এখনো আমাদের আছে।’ এ বেলুনটি পাওয়া যায় ফিরোজপুরের সেজারা ফাঁড়ির পাশে।

বিএসএফ জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় কয়েক কিলোমিটার উঁচুতে উড়তে দেখা যায় বেলুনগুলো। তারা বলেছেন, বিষয়টি আমরা গভীর সতর্কতার সঙ্গে নিয়েছি।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক