এক ওভারে ৪৩ রান, বিশ্বরেকর্ড ইংলিশ পেসারের

news-image

স্পোর্টস ডেস্ক : এক ওভারের ছয় বলে ছক্কা হাঁকানোর রেকর্ড অনেকেরই আছে। হার্শেল গিবস ও যুবরাজ সিংদের পরেও আরও কয়েকজন ব্যাটসম্যান সেই নজির গড়েছেন। আর ছয় ছক্কা হজম করা বোলারদের মধ্যে সবচেয়ে চর্চিত নাম স্টুয়ার্ট ব্রড।

ইংলিশ এই তারকা পেসার এখন ক্রিকেট থেকে দূরে। এবার ক্রিকেট দুনিয়ায় লজ্জার বিশ্বরেকর্ড গড়েছেন আরেক ইংলিশ পেসার ওলি রবিনসন। ১৭ বছর পর কার্যত তিনি মুক্তি দিলেন স্টুয়ার্ট ব্রডকে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে বিব্রতকর ইতিহাস গড়লেন ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন। রবিনসনের এক ওভারে লেস্টারশায়ারের লুইস কিম্বার ৪৩ রান তুলেছেন।

৩ নো বলে ৯ বলের ওভারটিতে পাঁচটি ছক্কা ছাড়াও তিনটি চারের মার ও একটি সিঙ্গেল রয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান হজম করা বোলার এখন ওলি রবিনসন।

লেস্টারশায়ারের ৫৯তম ওভারে এই অঘটন ঘটান লুইস কিম্বার। রবিনসনকে প্রথম বলে ছয় মেরে শুরু করেছিলেন কিম্বার। এরপর নো বলে ছয় মারেন লেস্টারশায়ারের লুইস। এরপর নিয়ম অনুযায়ী দ্বিতীয় বৈধ বলে আসে চার। তৃতীয় বলে ছয়। চতুর্থ বলে আবারও চার। পঞ্চম বল ফের নো বল। তাতে ছয় মারেন লুইস।

এই অঘটন ঘটান লুইস কিম্বার।

বৈধ পঞ্চম বলে চার মারেন কিম্বার। ওভারের শেষ বলটিও নো বল করেন রবিনসন। তাতে ছক্কা হাঁকান কিম্বার। আর শেষ বলে সিঙ্গল নিয়ে মোট ৪৩ রান তোলেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান