একনেকে ৫ হাজার ১৮৯ কোটি টাকার ৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

news-image

নিউজ ডেস্ক : গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেকের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাস্তা নির্মাণের সময় যেন পানি প্রবাহে বাধা বা জলাধার বন্ধ না হয়, তা নিশ্চিত করতে নকশায় পর্যাপ্ত ব্রিজ ও কালভার্ট রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রকল্প সংশ্লিষ্টদের বদলির কারণে যেন বাস্তবায়ন গতি কমে না যায় এ জন্য নতুনদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে ৫ হাজার ১৮৯ কোটি টাকা ব্যয়ে ৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠকে ৩১৯ কোটি টাকা ব্যয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রাফিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয় একনেক।

বৈঠক শেষে পরিকল্পনা সচিব গণমাধ্যমকে এসব তথ্য জানান।

 

বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন