একদিনেই ওমরাহ ভিসা

news-image

পবিত্র ওমরাহ পালনে আগ্রহীদের জন্য সৌদি আরব ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা চালু করছে। এতে একদিনের মধ্যে মিলবে ভিসা। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ ভিসা চালুর ঘোষণা দিয়েছে।

ভিসার মেয়াদও বাড়ানো হয়েছে। এক মাস থেকে বাড়িয়ে করা হয়েছে তিন মাস। ভিসা প্রত্যাশীদের স্বাস্থ্য পরীক্ষা থেকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া নারীদের জন্য পুরুষ অভিভাবক থাকার বাধ্যবাধকতাও থাকছে না। খবর আরব নিউজের।

হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনে সৌদি আরব যেতে আগ্রহী ব্যক্তিরা নুসুক অ্যাপ ব্যবহার করে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন। আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের প্রথম দিনই (১৯ জুলাই) ওমরাহ পালনে সৌদি আরবে যেতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।

মূলত আগ্রহী মুসল্লিদের ওমরাহ ভিসার আবেদনের জন্য এই ইলেকট্রনিক পরিষেবা চালুর ঘোষণা দেয় সৌদি সরকার। এতে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহর জন্য ভিসা ইস্যুর কথা জানানো হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান