এইচএসসির ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা যাবে না : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বলেছেন, এ ফলাফল নিয়ে তিক্ততা সৃষ্টি করা ঠিক না। শিক্ষার্থীরা যাতে হতাশাগ্রস্ত না হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এ ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা যাবে না। এতে তাদের ওপর মানসিক চাপ পড়বে। যারা এটা করছেন তাদের এসব মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ করছি। সারা বিশ্বে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আগের ফলাফল ও শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ মূল্যায়ন করে এবারের এইসএসসির ফলাফল নির্ধারণ করা একটা কঠিন কাজ ছিল। এ জন্য সংশ্লিষ্ট সকলেই ধন্যবাদ পাওয়ার যোগ্য। শিক্ষার্থীদের জীবন থেকে একটা বছর নষ্ট হোক সেটা আমরা চাই না।

তিনি আরও বলেন, আমরা করোনাভাইরাস যথাযথভাবে মোকাবেলা করার চেষ্টা করে যাচ্ছি। সারা বিশ্বেই একই অবস্থা। করোনার নতুন ধরন সংক্রমিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন