এইচএফসি গ্যাসের ব্যবহার কমাতে সম্মত ১৯৭ দেশ

 

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক জলবায়ু রক্ষায় হাইড্রোফ্লোরোকার্বন (এইচএফসি) গ্যাস কমিয়ে আনতে সম্মত হয়েছে ১৯৭টি দেশ।শুক্রবার রুয়ান্ডায় জলবায়ুবিষয়ক এক সম্মেলনে দেশগুলোর প্রতিনিধিরা এ বিষয়ে একটি চুক্তি করতে রাজি হয়েছেন।রুয়ান্ডার রাজধানী কিগালিতে ১৯৭টি দেশের প্রতিনিধিরা মতৈক্যে পৌছতে শুক্রবার রাতভর কাজ করেন। তারা এমন একটি চুক্তি তৈরি করতে সম্মত হন যা উন্নত ও উন্নয়নশীল উভয় দেশের জন্যই সহায়ক হবে।
saiful1476510158
এইচএফসি গ্যাস মূলত রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনারে ব্যবহৃত হয়। এটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী। তাই একে গ্রিনহাউস গ্যাসও বলা হয়।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য কার্বন ডাই অক্সাইড গ্যাসকে সবচেয়ে বেশি দায়ী মনে করা হয়। তবে এইচএফসি গ্যাসের অণু কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুর চেয়ে সূর্যের তাপ কয়েক হাজার গুণ বেশি আটকে রাখতে পারে।

চুক্তি অনুসারে দরিদ্র দেশগুলোর তুলনায় উন্নত দেশগুলো রাসায়নিক উপাদান ব্যবহার দ্রুত কমিয়ে আনার ব্যাপারে সম্মত হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ‘এইচএফসি গ্যাস আমাদের জলবায়ুর জন্য বিপজ্জনক।’

উল্লেখ্য, উন্নয়নশীল দেশগুলোতে সম্প্রতি এয়ারকন্ডিশনার ব্যবহার বেড়েছে। ফলে বায়ুমণ্ডলে এইচএফসি গ্যাসের পরিমাণ ১০-১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক