উহানের অনেক আগেই গোটা বিশ্বে করোনা ছড়িয়েছিল‌, নতুন দাবি চীনের

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে কোণঠাসা চীন। এবার নিজেদের বাঁচাতে নতুন এক দাবি করল বেজিং। চীনের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র হুয়া চুনিংয়ের দাবি, উহানের করোনা সংক্রমণের অনেক আগেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই মারণ ভাইরাস ছড়িয়েছিল। তবে উহানই প্রথম এটা নিয়ে রিপোর্ট করেছিল।

গত বছরের শেষের দিক থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। চীনের উহান প্রদেশে প্রথম এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সেখানকার সামুদ্রিক বাজার থেকে এই রোগ ছড়িয়েছিল বলে দাবি করেছিল চীন। এদিনও সেই দাবিতে অনড় থেকেছে তারা।

বেজিংয়ের সাংবাদিক বৈঠকে হুয়া দাবি করেন, চীনের উপর দোষ চাপাচ্ছে গোটা দুনিয়া। অথচ করোনা সংক্রমণ উহান থেকে ছড়ায়নি। তার দাবি, উহান যখন মারণ ভাইরাসের খবর দিয়েছিল তার আগেই বিশ্বের বিভিন্ন প্রান্তে সংক্রমণ ছড়িয়েছে। নিজেদের পিঠ চাপড়ে হুয়ার মন্তব্য, চীনতো ভাইরাসকে চিহ্নিত করে সঠিক খবর সামনে এনেছিল।
চীনে করোনা ভাইরাসের জিনের গঠন বিন্যাস পরীক্ষা করা হয়েছে। তাতেই এই প্রমাণ মিলেছে বলে খবর। হুয়া জানিয়েছেন, ভাইরাসের জিনোম বিশ্লেষণ করে বোঝা গেছে, ইউহান থেকে নাকি এই ভাইরাল স্ট্রেন ছড়ায়নি। তাদের আরও দাবি, চীন সবচেয়ে আগে করোনাভাইরাসের জিনের গঠন সামনে এনেছিল। তার মানে এই নয় যে, ভাইরাস চীন থেকেই ছড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি উড়িয়ে চীনা বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র হুয়া বলেছেন, উহানের বায়োসেফটি ল্যাবরেটরি থেকে ভাইরাস ছড়ানোর খবর রটেছে। সেটা একেবারেই সঠিক নয়। আমেরিকা এই ভুয়া খবর ছড়িয়েছে সারা বিশ্বে। বলা হয়েছে, চীনের ওয়েট মার্কেট থেকে ভাইরাস নাকি বাদুড় ও প্যাঙ্গোলিনের মারফৎ ছড়িয়ে পড়েছে। এই তথ্যও ভুল বলে দাবি করেছেন হুয়া।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন