উপহারের ঘরে সব জায়গায় ফাটল, বালুর ওপর পলিথিন বিছিয়ে ঢালাই

news-image

জেলা প্রতিনিধি : দেয়াল, মেঝে ও পিলারজুড়ে সর্বত্রই ফাটল। দেখলে মনে হবে ঝুঁকিপূর্ণ কোনো ঘর। কিন্তু এটি পুরোনো কোনো ঝুঁকিপূর্ণ ঘরের চিত্র নয়, মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় উপহারের ঘরে এমনই বেহাল অবস্থা দেখা গেছে।

নতুন নির্মিত হলেও ঘরগুলোতে উপকারভোগীদের বসবাস শুরুর এক মাস যেতে না যেতেই তৈরি হয়েছে এমন বেহাল দশা। মুন্সিগঞ্জের শিলই ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকায় আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ৭৭টি ঘরে এমন চিত্র লক্ষ্য করা গেছে।

একদিকে ফাটল দেখা দেয়া ঘরে থাকতে প্রাণের ভয়, অন্যদিকে থাকার জায়গা না থাকায় নিরূপায় উপহারভোগীরা। এ অবস্থায় প্রশাসন থেকে ঘরগুলো ফের সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

শুধু ফাটলই নয়, এসব ঘর তৈরির ক্ষেত্রে পাওয়া গেছে নানা অনিয়মের তথ্য। ঘরের মেঝে ঢালাই কাজে ইট ব্যবহারের কথা থাকলেও বালির ওপর শুধু পলিথিন বিছিয়ে দেয়া হয়েছে ঢালাই। নকশার চেয়ে ঢালাইয়ের ঘনত্বও কম। ঘরের পিলার আর দেয়ালও নকশায় নির্ধারিত উচ্চতার চেয়ে কম। নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

প্রকল্প সূত্রে জানা যায়, প্রথম ধাপে নির্মিত এসব ঘরপ্রতি বরাদ্দ দেয়া হয়েছিল এক লাখ ৭১ হাজার টাকা। চলতি বছরের জানুয়ারি মাসে ঘরগুলো বরাদ্দ দেয়া হলেও নির্মাণকাজ শেষ হয় মার্চে। প্রকল্প এলাকায় বিদ্যুৎ সংযোগের পর এক মাস ধরে উপকারভোগীরা ঘরগুলোতে থাকতে শুরু করেছেন।

সরেজমিনে দেওয়ানকান্দি এলাকায় গিয়ে দেখা যায়, অনিয়ম ঢাকতে প্রকল্পের ঘরগুলোতে তড়িঘড়ি করে চলছে সংস্কারকাজ। কম উচ্চতায় নির্মিত দেয়ালের ওপর ইট বসিয়ে শ্রমিকরা ঘরের উচ্চতা বাড়াচ্ছেন। ফাটল দেখা দেয়া ঘরের মেঝে ভেঙে নতুন করে তৈরির চেষ্টা চলছে। সংস্কারকাজের জন্য মেঝের ঢালাই ভাঙার সঙ্গে সঙ্গে দেখা মিলছে ইটের বদলে ব্যবহার করা পলিথিনের সন্ধান। এসব চিত্রও ধারণ করা হয়েছে জাগো নিউজের ক্যামেরায়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান