উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

news-image

অনলাইন ডেস্ক : ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে তাদের আন্দোলনের কারণে বিমানবন্দর সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে যাত্রী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়।
সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা উত্তরা এলাকার আজমপুর ও বিমানবন্দর সড়কে অবস্থান নেন। একপর্যায়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে বাস ও অন্যান্য যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়।
উত্তরা ট্রাফিক বিভাগের এডিসি রুবেল হক জানান, কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সকালে আজমপুর এলাকায় সড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেন। পরে তারা বিমানবন্দর সড়কের দিকে সরে গেলে ওই সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের অবস্থানের কারণে সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে অফিসগামী মানুষ, কর্মজীবী ও অন্যান্য যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়তে হয়।
উত্তরা ট্রাফিক বিভাগের ডিসি শাহজাহান হোসেন জানান, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে সোমবার থেকে পোশাক কারখানার কিছু শ্রমিক বিক্ষোভ করে আসছেন।
এদিকে উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানান, মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকেরা একযোগে সড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী