উত্তরপ্রদেশে পোশাক কারখানায় আগুন, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি পোশাক তৈরির কারখানায় আগুন লেগে ১৩ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে গাজিয়াবাদের শাহিবাবাদ এলাকায় ওই পোশাক কারখানাটিতে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি গাড়ি পৌঁছেছে।

image-5678
এক পুলিশ কর্মকর্তা জানান, ‘শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে শাহিবাবাদের আবাসিক এলাকায় অবস্থিত একটি পোশাক তৈরির কারখানায় আগুন লাগে, এতে ১৩ জন নিহত হয়েছেন। ওই সময় কারখানার মধ্যে অনেকে ঘুমন্ত ছিলেন।’

পুলিশের প্রাথমিক ধারণা শর্ট সার্কিটেই আগুন লেগে থাকতে পারে। কারখানাটিতে লেদার জ্যাকেট ও পোশাক তৈরি করা হতো। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক