ঈদের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। এ পরীক্ষা রোজার ঈদের পর অনুষ্ঠিত হবে বলে জানান ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সালামত উল্লাহ ভূঁইয়া। মঙ্গলবার ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ড. সালামত উল্লাহ ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে রোজার ঈদের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। মে মাসের তৃতীয় সপ্তাহে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কোন তারিখে শুরু হবে, তা জানা যাবে বিশ্ববিদ্যালয় উপাচার্য পর্ষদের সভা শেষে।

জানা গেছে, চলমান করোনা ভাইরাসের প্রকোপ না কমলেও সশরীরে ভর্তি পরীক্ষা নেবে চবি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর ১২০ নম্বরের পরীক্ষা হয়েছিল। এর মধ্যে এমসিকিউয়ে ১০০ নম্বর, আর ২০ নম্বর ছিল এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে। তবে এবার ২০ নম্বর ঠিক কীভাবে যোগ হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, গত বছর ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটের ভর্তি কার্যক্রম হয়েছে। ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হন। প্রতি আসনে আবেদন করেছিলেন ৫২ জন শিক্ষার্থী। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনুষদ আছে ৯টি, বিভাগ ৪৮টি ও ইনস্টিটিউট রয়েছে ৬টি।

সূত্র : বাংলাদেশ সময়

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন