ইলিয়াস আলীকে অনেক আগেই হত্যা করা হয়েছে’

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির প্রভাবশালী কেন্দ্রীয় নেতা সিলেট-২ আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলীকে নিখোঁজ রয়েছেন এক যুগের বেশি সময় ধরে। পরিবারের সদস্যরা এখনো তাকে ফিরে পাওয়ার আশায় রয়েছেন।

তবে ইলিয়াস আলীকে অনেক আগেই হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন র‌্যাবের তৎকালীন কর্মকর্তা, পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা।

২০১৪ থেকে ২০১৭ সালে র‌্যাব সদর দপ্তরে কর্মরত মাসুদ রানা ভিডিও বার্তায় বলেন, ‘আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন, তাদের জন্য দুঃখজনক সংবাদ। তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে।’

কীভাবে তাকে হত্যা করা হয়েছে, তারও বর্ণনা দেন র‌্যাবের সাবেক এই কর্মকর্তা। তিনি বলেন, ‘তাকে পতেঙ্গা সৈকত দিয়ে কড়া পাহারায় সাগরে মধ্যে নেওয়া হয় স্পিডবোটের মাধ্যমে। মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে, তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে।’

মাসুদ রানা আরও বলেন, ‘শুধু ইলিয়াস আলী নন, অনেক নেতার তথ্য যারা পাননি, কিছু মানুষ তো আয়নাঘরে থেকে উদ্ধার হয়েছে। কিন্তু যাদের তথ্য আপনারা পাননি, তাদের এই করুণ পরিণতি হয়েছে।’

প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বনানীর রাস্তা থেকে ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলীকে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই তারা নিখোঁজ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান