ইমরানকে মুখপাত্রের পদ থেকে ‘অব্যাহতি’
আমাদের ব্রাহ্মণবাড়িয়া April 12, 2014
গণজাগরণ মঞ্চের মুখপাত্রের পদ থেকে ইমরান এইচ সরকারকে ‘অব্যাহতি’ দেওয়ার দাবি করেছে তাঁর বিরোধী একটি পক্ষ। ওই পক্ষটি নিজেদের ‘গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠক’ বলে দাবি করেছে।
আজ শনিবার দুপুর রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কামাল পাশা চৌধুরী নামের একজন। ‘গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠকবৃন্দ’ এই নামে সংবাদ সম্মেলনটি করা হয়।
কামাল পাশা চৌধুরী নিজেকে গণজাগরণ মঞ্চের একজন সংগঠক দাবি করেছেন। তবে তিনি আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত।