ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

 

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার জাভা সাগরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ২৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জাকার্তা গ্লোব।

 

earthquake-hits-indonesia-001-630x420

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভার রাজধানী সুবাং থেকে ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬৫৪ কিলোমিটার।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতপো পুরৌ নাগরোহো জানিয়েছেন, ভূমিকম্পটির স্থায়িত্বকাল ছিল ৫ থেকে ৮ সেকেন্ড। রাজধানী জাকার্তাসহ পশ্চিম জাভার বেশ কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘আমরা যত দূর জানি কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভূমিকম্পের কেন্দ্রস্থল অনেক গভীরে হওয়ায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আক্রান্ত এলাকায় লোকদের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত আছে।’

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক