ইতিহাস গড়ে স্বর্ণ জয় কেনি-ট্রট যুগলের

stream_imgঅনলাইন ডেস্ক : আগামী সেপ্টেম্বরে বিয়ে করতে যাচ্ছেন জেসন কেনি ও তার বাগদত্তা লরা ট্রট। তার আগে রিও অলিম্পিকের সাইক্লিস্টে নিজেদের স্ব স্ব ইভেন্টে স্বর্ণ জিতে ব্রিটেনের হয়ে ইতিহাস গড়েছেন তারা। প্রথমে মেয়েদের সাইক্লিং অমনিয়ামে ট্রট ট্র্যাকে নেমে স্বর্ণপদক জিতেন ট্রট। এর ৯০ মিনিট পর পুরুষদের কিরিনে স্বর্ণ জেতেন কেনি।

ব্রিটেনের হয়ে অলিম্পিক সাইক্লিংয়ে সবচেয়ে বেশি ৬টি স্বর্ণ জয়ের কীর্তি রয়েছে কেবল স্যার ক্রিস হয়ের। সেই রেকর্ড ভাঙতে না পারলেও রেকর্ডে ভাগ বসালেন কেনি। বুধবার এই ইভেন্টে স্বর্ণ জয়ের মধ্য দিয়ে হয়ের ৬টি স্বর্ণজয়ের রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

অন্যদিকে, বুধবার স্বর্ণ জয়ের মধ্য দিয়ে কেনির বাগদত্তা ট্রট ব্রিটেনের ইতিহাসে প্রথম নারী হিসেবে সাইক্লিংয়ে ৪টি স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখান।

দিনটা আসলে কেনি-ট্রট যুগলের জন্য অসাধারণই ছিল। একই দিনে স্বর্ণ জয়ের পাশাপাশি একই সঙ্গে ইতিহাসের পাতায় নাম লেখানো। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ