আমেরিকার বিরুদ্ধে মামলা করার অনুরোধ হিলারিকে!

hillaryuআন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার বিরুদ্ধে মামলা করার জন্য হিলারি ক্লিনটনকে অনুরোধ করেছেন তার এক কট্টর সমর্থক। তার মতে, হিলারি আমেরিকার বেশি (দুই লাখ) মানুষের ভোট পেয়েছেন। সুতরাং, তারই প্রেসিডেন্ট হওয়া উচিত। বেশি ভোট পেয়েও প্রেসিডেন্ট হতে না পারায় এখনই তার উচিত দেশের বিরুদ্ধে মামলা করা।

হিলারি দেশের বিরুদ্ধে মামলা করবেন কি না তা এখনো জানা যায়নি। ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই অধিক শোকে হিলারির সমর্থকরা পাথর হয়ে যাননি। ক্ষোভে হতাশায় প্রথমে কান্নায় ভেঙে পড়লেও পরে বিক্ষোভ শুরু করেছেন। এখনও সেই বিক্ষোভ অব্যাহত রয়েছে। আর তাতে যোগ দিয়েছে হাজার হাজার মার্কিন নাগরিক। আমেরিকার বেশিরভাগ রাজ্যেই চলছে বিক্ষোভ।

হেরে যাওয়ার পর দেয়া ভাষণে হিলারি বলেছেন, আমাদের অবশ্যই এই ফলাফল মেনে নিয়ে ভবিষ্যতের কথা ভাবা উচিত। ট্রাম্প অবশ্যই আমেরিকাকে নেতৃত্ব দেয়ার যোগ্য।

বৃহস্পতিবার হিলারির ওই সমর্থক মার্কিন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, হিলারির ঘুরে দাঁড়াবার সময় এসেছে। তার উচিত সোজা গিয়ে আমেরিকার বিরুদ্ধে মামলা ঠুকে দেয়া। আমি হিলারির জয়টাই চেয়েছিলাম।

হিলারিকে উদ্দেশ্য করে ওই সমর্থক বলেন, আমি আপনার ওপরই বিশ্বাস রাখি। নারীরা আপনাকে চায়, সংখ্যালঘুরা আপনাকে চায়, আমি আপনাকে চাই। শিকাগোর আপনাকে প্রয়োজন, আমেরিকার প্রয়োজন আপনাকে। দেশ চায় আপনি ঘুরে দাঁড়ান এবং সর্বোচ্চ আদালতে মামলা করুন। আদালতে গিয়ে আপনি বলবেন, সব ভোটের সমান গুরুত্ব আছে।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক