আমি তারুণ্যের পক্ষে : মিজানুর রহমান আজহারী

news-image

নিজস্ব প্রতিবেদক : চলমান আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমি তারুণ্যের পক্ষে। বিজয় তাদেরই হবে, ইনশাআল্লাহ।

শনিবার (৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব কথা লেখেন মিজানুর রহমান আজহারী।

এর আগে আরেক ফেসবুক পোস্টে এই ইসলামী চিন্তাবিদ বলেন, দেশকে লুটে খাওয়া মানুষগুলো যখন মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় আর কারাগারগুলো দেশ গড়ার কাণ্ডারি শিক্ষক-শিক্ষার্থীদের দিয়ে পূর্ণ হয়, শিক্ষকদের রিমান্ডে নেওয়া হয়; তখন বলতেই হয়— শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কারাদণ্ডে রূপ নিয়েছে।

তিনি আরও বলেন, নিরপরাধ শিক্ষক-শিক্ষার্থীদের সকল প্রকার হয়রানি ও নির্বিচারে গণগ্রেপ্তার বন্ধ করুন। অনতিবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিন। শত শত মায়ের বুক খালি করা প্রকৃত অপরাধীদের বিচার করুন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান