আমি ছিলাম স্যারের টিউটোরিয়াল গ্রুপের শিক্ষার্থী : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার বিশ্ববিদ্যালয় জীবনের শিক্ষক ড. আনিসুজ্জামানকে অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ ও অনেক স্মৃতিচারণ করে বলেন, আমি ছিলাম স্যারের টিউটোরিয়াল গ্রুপের শিক্ষার্থী।

আনিসুজ্জামানের মতো বিদগ্ধ ও জ্ঞানী একজন মানুষের মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো বলে শোকবার্তায় উল্লেখ করেন শেখ হাসিনা। এ সময় দেশের শিক্ষা ক্ষেত্রে জাতীয় এ অধ্যাপকের অনন্য অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ শোক বার্তার কথা জানানো হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন