আবেদ খান সপরিবারে করোনা আক্রান্ত

news-image

নিউজ ডেস্ক : দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীসহ পরিবারের ছয়জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

শরীরে করোনার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষায় দিলে শনিবার (২০ জুন) পজিটিভ রিপোর্ট আসে। রাতে সাংবাদিক আবেদ খান নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কয়েকদিন আগে থেকেই কিছু উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করতে দিই। আজ জানতে পারলাম করোনা পজিটিভ।

সাংবাদিক আবেদ খান বলেন, তিন মাস বাসায় ছিলাম। অথচ আমি, আমার স্ত্রীসহ পরিবারের ছয়জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছি। ভালো আছি। তবে শরীরে একটু একটু জ্বর আছে। সব নিয়মকানুন মেনেই বাসায় অবস্থান করছি। তিনি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সাংবাদিক আবেদ খান, তার স্ত্রী, তাদের ছেলে ও ছেলের বউ এবং বাড়ির গৃহকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন