আবার বাড়ছে স্বর্ণের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। আগামীকাল শুক্রবার থেকে সারা দেশে নতুন দর কার্যকর হবে। এবার ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৭৪১ টাকা বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ গত বুধবার স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৩৪১ টাকা বৃদ্ধি করেছিল তারা।

দাম বাড়ার ফলে কাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকার কিনতে ৮১ হাজার ২৯৮ টাকা লাগবে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট স্বর্ণের ভরি ৭৭ হাজার ৫৬৬ টাকা, ১৮ ক্যারেট ৬৬ হাজার ৪৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরির দাম দাঁড়াবে ৫৫ হাজার ১৭১ টাকা। তবে রুপার দাম বৃদ্ধি করেনি বাজুস।

আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের অলংকার ৭৮ হাজার ৫৫৭ টাকা, ২১ ক্যারেট ৭৫ হাজার, ১৮ ক্যারেট ৬৪ হাজার ২৬৯ ও সনাতন পদ্ধতির স্বর্ণ ৫২ হাজার ৭২১ টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ কাল থেকে ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ২ হাজার ৭৪১ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৫৬৬, ১৮ ক্যারেটে ২ হাজার ২১৬ এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ২ হাজার ৪৫০ টাকা বৃদ্ধি পাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান